ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শনিবার এক পারিবারিক অনুষ্ঠানে তার সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় কোনও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছর ভ্যালেন্টাইনস ডেতে আলবানিজ হেইডনকে প্রস্তাব দেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল, এ বছরই বিয়ে হবে। তবে দিনতারিখ ও অনুষ্ঠানের বিস্তারিত কঠোর গোপনীয়তায় রাখা হয়।

প্রধানমন্ত্রীর দফতর জানায়, ক্যানবেরার দ্য লজে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট আকারের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলবানিজ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। পরিবারের সদস্য ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবনের অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা কৃতজ্ঞ।

হেইডন গত কয়েক বছর ধরে আলবানিজের বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গী ছিলেন। বিয়েতে হেইডন পরেছিলেন সিডনির ডিজাইনার রোমান্স ওয়াজ বর্নএর তৈরি পোশাক। আর আলবানিজের স্যুট ছিল এমজে বেইলের। হেইডনের পাঁচ বছর বয়সী ভাগ্নি এলা ছিলেন ফুলকন্যা, আর আংটি বহন করে আনে প্রধানমন্ত্রীর কুকুর টোটো।

অতিথিদের পরিবেশন করা হয় সিডনির ইননার ওয়েস্ট এলাকার ব্রুয়ারি উইলি দ্য বোটম্যানএর বিশেষ ক্যানজাত বিয়ার। অনুষ্ঠানের পর স্টিভি ওয়ান্ডারের গান সাইন্ড, সিলড, ডেলিভার্ড (আই’ম ইয়র্স) বাজতে বাজতে নবদম্পতি হাঁটেন অগ্রভাগে। তাদের প্রথম নাচ ছিল ফ্রাঙ্ক সিনাত্রার দ্য ওয়ে ইউ লুক টুনাইট গানে।

প্রধানমন্ত্রীর দফতর জানায়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নবদম্পতি অস্ট্রেলিয়াতেই হানিমুন করবেন। এ ব্যয় ব্যক্তিগতভাবে বহন করবেন আলবানিজ ও হেইডন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫