মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ ২ জন আটক

নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার (২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার এলাকার ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম এই অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদের এই চালান উদ্ধার এবং দুই যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে পরবর্তীতে থানায় নেওয়া হয়।

দুর্গাপুর থানার এসআই ফিরোজ আলম নিশ্চিত করেছেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদী সুরক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

নেত্রকোণার দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ ২ জন আটক

আপডেট সময় : ০৪:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬