মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইল তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করছেন এমন খবরের আবহে ইসরাইলি সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সামরিক পরিকল্পনাবিদেরা একটি সম্ভাব্যতা মূল্যায়ন করেছেন। তাদের মতে, মার্কিন বাহিনী যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালায়, তবে তেহরান ইসরাইলের ওপর পাল্টা হামলা চালাতে পারে। এই সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার অংশ হিসেবেই ইসরাইল তার আত্মরক্ষামূলক প্রস্তুতি বাড়িয়েছে।
যদিও সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ নাগরিকদের চলাচলে এখনো কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। ইসরাইলের প্রধান বিমানবন্দর ‘বেন গুরিয়ন’-এর স্বাভাবিক ফ্লাইট কার্যক্রমও যথারীতি চালু রয়েছে।
রিপোর্টারের নাম 























