মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গণতন্ত্র শক্তিশালী হলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত: জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিরোধী দলীয় চিফ হুইপ

গণতন্ত্র শক্তিশালী না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হয়েছিল, তা এখনো আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন, গণঅভ্যুত্থানের প্রথম থেকেই এর একটি অসাম্প্রদায়িক চরিত্র ছিল, যেখানে অন্তত নয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছিলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদী সরকার সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টিকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করতো। ধর্মনিরপেক্ষতার নামে তারা নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা করলেও, বাস্তবে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছিল। তিনি সকল রাজনৈতিক দলকে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান, যাতে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে গিয়ে নিজেদের অনিরাপদ মনে না করে। কারণ, একটি দলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সেই দলের সব অপকর্মের দায় সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেয়।

জুলাই পরবর্তী সম্প্রীতির উদাহরণ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, যা সংকটে বিভাজনের ঊর্ধ্বে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কেবল গুম-খুন নয়, বিগত সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলসহ সকল হামলার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এনসিপি আহ্বায়ক সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবার অধিকার নিশ্চিত করতে শক্তিশালী গণতন্ত্র অপরিহার্য। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

গণতন্ত্র শক্তিশালী হলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত: জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিরোধী দলীয় চিফ হুইপ

আপডেট সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬