মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জাতীয় পরিচয়ের সংজ্ঞা নির্ধারণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান মাহমুদুর রহমানের

জাতি হিসেবে গত ৫৫ বছরে বাংলাদেশ কতটা বিকশিত হতে পেরেছে, সেই প্রশ্ন তুলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, একটি জাতি হিসেবে সফল হতে হলে আগে নিজেদের জাতিসত্তার সংজ্ঞা নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে, উচ্চশিক্ষাকে দলীয়করণমুক্ত করতে এবং শিক্ষার্থীদের প্রকৃত মানবসম্পদে পরিণত করতে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বিপ্লব ও বিজয়ে ৩৬ জুলাই: নতুন প্রত্যাশায় আগামীর ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, জাতিসত্তা বিনির্মাণে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের দায়িত্ব মূলত শিক্ষকদেরই। বিশ্ববিদ্যালয়গুলো শুধু জ্ঞান বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং রাষ্ট্র ও জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা গত ৫৫ বছরে কতটা বিকশিত হতে পেরেছি’— এ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি, ‘জাতি’ বলতে বাংলাদেশে কাদের বোঝানো হচ্ছে, তারও একটি সুস্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান আরও বলেন, বাংলাদেশের জাতিসত্তা নির্ধারণের ক্ষেত্রে ইতিহাসকে গভীরভাবে পর্যালোচনা করা আবশ্যক। বাঙালি পরিচয়ের বিকাশ ও এর ঐতিহাসিক পরিপ্রেক্ষিত নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। জাতির সংজ্ঞা নির্ধারণে ইতিহাসের বিভিন্ন পর্যায় ও জনগোষ্ঠীর পরিচয়কে বিবেচনায় নিতে হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে তিনি রাষ্ট্রের পরিচয়কে সামনে এনেছিলেন। তবে, এ ধারণার বিস্তারিত ব্যাখ্যা ও বুদ্ধিবৃত্তিক পর্যালোচনার প্রয়োজন ছিল, যা তিনি সম্পন্ন করে যেতে পারেননি।

শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের প্রসঙ্গে আমার দেশ সম্পাদক বলেন, এটি কেবল শিক্ষকদের নিজেদের দাবি-দাওয়া বা সমস্যা নিয়ে কাজ করার সংগঠন হওয়া উচিত নয়। বিশেষ করে জাতির পরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষকসমাজকে বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

জাতীয় পরিচয়ের সংজ্ঞা নির্ধারণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান মাহমুদুর রহমানের

আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬