ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান, নেপালের অপেক্ষা

আগামী ৪-১৭ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ফিফা কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা নেপালের অংশগ্রহণের বিষয়টি এখনো অনিশ্চিত। তবে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও বাংলাদেশের গ্রুপে খেলার সুযোগ পেতে পারে। সাফ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়বে মালদ্বীপ ও পাকিস্তান।

২০০৩ সালে একবার সাফ শিরোপা জয়ী বাংলাদেশ এবারও শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। দলের তরুণ খেলোয়াড়দের হাত ধরে লাল-সবুজের জার্সিধারীরা আবারও সাফল্য অর্জনের লক্ষ্যে মাঠে নামবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণানির্ভর কৃষি উন্নয়নে জোর দিচ্ছে তারেক রহমান সরকার: কৃষিমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান, নেপালের অপেক্ষা

আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬