ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ইসলামাবাদ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতি ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগুরুত্বপূর্ণ এই স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হবে এবং অত্যাধুনিক এই স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে প্রতিমন্ত্রী গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু স্টেশন পরিদর্শন শেষে ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও মো. আতিকুর রহমান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় জনগণ।

প্রতিমন্ত্রী আরও জানান, সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ইতোমধ্যে প্রয়োজনীয় বিষয়ে লিখিতভাবে অবগত করেছেন এবং এ বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। সেই আলোকেই তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন এবং যেকোনো অতিরিক্ত সমস্যা যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব নিয়ে ইরানের হুঁশিয়ারি: মিত্রতা পুনর্বিবেচনার আহ্বান

ইসলামাবাদ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতি ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬