ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের মূল লক্ষ্য হলো যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। বাংলাদেশসহ মোট ১৪টি দেশ এই জোটে অন্তর্ভুক্ত হয়েছে।

জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌচলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন নিরাপদ রাখাই হবে তাদের প্রধান উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলার কারণে বাব আল-মান্দেব-লোহিত সাগর-এডেন উপসাগর রুট মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নতুন এই জোট আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরব জানিয়েছে, জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। যদিও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনো যোগ দেয়নি, তবে ভবিষ্যতে যেকোনো দেশের জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। বাংলাদেশ ছাড়াও এই জোটে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৪ সালের জুলাই গণ _হত্যার বিচার ও সনদ বাস্তবায়নের দাবি শহীদ ফাইয়াজের বাবার

সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬