ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে অপরাধীদের প্রতি এসপির কঠোর হুঁশিয়ারি: ‘ডেভিড ইমনের মতো পরিণতি হবে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চট্টগ্রামে কেউ অপরাধ করে পার পাবে না এবং যারাই সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হবে, তাদের পরিণতি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের মতোই হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় এসপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসপি মাসুদ আলম জানান, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’ বাহিনীর অন্যতম প্রধান শুটার ছিলেন ডেভিড ইমন। তার ও তার তিন সহযোগীর গ্রেপ্তারের ফলে এই সন্ত্রাসী বাহিনীর সাংগঠনিক কাঠামো বড় ধরনের ধাক্কা খেয়েছে। তিনি দাবি করেন, বড় সাজ্জাদের অপরাধী নেটওয়ার্ক এখন ভেঙে পড়ার মুখে। বাহিনীর অন্য সদস্য রায়হান আলম ও বোরহানও বর্তমানে পুলিশের নিবিড় নজরদারিতে রয়েছে এবং তাদের যেকোনো সময় আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের আগে সে ও তার সহযোগীরা বারবার নিজেদের অবস্থান ও ছদ্মবেশ পরিবর্তন করেছিল। এমনকি তারা ব্যবহৃত গাড়ি ও চালকও পরিবর্তন করে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা চালায়। অবশেষে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের ঝুমঝুমপুর এলাকার একটি চেকপোস্ট থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ডেভিড ইমনের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতে নিরাপদ আশ্রয়ের জন্য বড় সাজ্জাদ তাকে এই কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল। ডেভিড ইমনের গ্রেপ্তারের পর প্রতিপক্ষ কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এসপি মাসুদ আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আমির খান, প্রাণনাশের হুমকিতে তোলপাড় বলিউড

চট্টগ্রামে অপরাধীদের প্রতি এসপির কঠোর হুঁশিয়ারি: ‘ডেভিড ইমনের মতো পরিণতি হবে’

আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬