ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইসলামিক ফাউন্ডেশন কর্মী আব্দুল হকের মৃত্যুতে মহাপরিচালকের শোক প্রকাশ

ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সংস্থাটির কেন্দ্রীয় বিক্রয় বিভাগের কর্মী মো. আব্দুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল হকের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তার নিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা স্মরণ করে সহকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির পরোয়ানা গায়েব: বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম নাকি ঘুষের লেনদেন?

ইসলামিক ফাউন্ডেশন কর্মী আব্দুল হকের মৃত্যুতে মহাপরিচালকের শোক প্রকাশ

আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬