ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও মানোন্নয়নে রেকর্ড বাজেটের ঘোষণা প্রতিমন্ত্রীর

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আধুনিক কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পঠন ও গাণিতিক দক্ষতা যাচাইয়ে একটি নতুন মূল্যায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়কে অবশ্যই সরকারি মানদণ্ড মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় তথ্য ও প্রস্তাবনা পেলে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। পরিকল্পিত সংস্কার, দক্ষ প্রশাসন এবং মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে দেশের শিক্ষা খাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও মানোন্নয়নে রেকর্ড বাজেটের ঘোষণা প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬