ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঘুষ ও অনিয়মে জিরো টলারেন্স, প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হুইপ আখতারুজ্জামানের

দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি দপ্তরে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি বা জনহয়রানি বরদাশত করা হবে না। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই কড়া বার্তা প্রদান করেন।

হুইপ বলেন, সরকারি সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই।

ফেসবুক বার্তায় তিনি বিশেষ করে উপজেলা প্রশাসন, ভূমি অফিস, স্বাস্থ্যসেবা ও কৃষি অফিসের কর্মকর্তাদের প্রতি জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান। এদিকে স্থানীয় পর্যায়ে হুইপের এমন অবস্থান প্রশংসিত হলেও, কিছু স্থানীয় নেতার দাবি—বিগত সময়ে কিছু দপ্তরে দুর্নীতির অভিযোগ থাকলেও দৃশ্যমান ব্যবস্থা এখনো কম। তবে হুইপের এই নতুন হুঁশিয়ারি মাঠ পর্যায়ে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন সবার নজর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

ঘুষ ও অনিয়মে জিরো টলারেন্স, প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হুইপ আখতারুজ্জামানের

আপডেট সময় : ০৫:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬