ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল ভক্তদের তুমুল উন্মাদনার মধ্য দিয়ে আবারও পর্দায় আসছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান। আগামী ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। তবে বাংলাদেশের দর্শকদের জন্য রয়েছে আরও চমকপ্রদ খবর—আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন তারা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন, ৩০ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই প্রতীক্ষিত সিনেমাটি।

এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে নায়িকা জেন্ডায়া এবং জ্যাকব ব্যাটালনসহ হাল্ক চরিত্রে মার্ক রাফেলো-এর চেনা প্রত্যাবর্তন ঘটছে। এই ছবিতে বেশ কয়েকটি নতুন মুখের সংযোজনও থাকছে। পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর, এমজে তার জীবনে নতুন করে এগিয়ে গিয়েছে, যেখানে ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এমজে-এর নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন।

‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সেডি সিঙ্ক এই ছবিতে একটি অত্যন্ত রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। তবে মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় ধামাকা হলো, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর জন বার্নথাল আবারও তার আইকনিক ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় ফিরে আসছেন।

এই ছবিটি পিটারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াইকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। বিশেষ করে ‘নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা। ‘নো ওয়ে হোম’-এর শেষে ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর পর বিশ্ব পিটার পার্কারের অস্তিত্ব ভুলে গেছে। পার্কার স্পাইডার-ম্যান হিসেবে বেনামে, নিউ ইয়র্ক শহরকে রক্ষা করে এবং একটি শক্তিশালী নতুন হুমকির তদন্ত করে, যখন তার অতিমানবীয় শক্তিগুলো একটি আশ্চর্যজনক এবং সম্ভাব্য বিপজ্জনক বিবর্তনের মধ্য দিয়ে যায়। পিটার পার্কার এখন সম্পূর্ণ একা। কেউ জানে না সে কে, তাই সে পূর্ণ সময়ের স্পাইডার-ম্যান হিসেবে নিউ ইয়র্ককে রক্ষা করছে। কিন্তু এই একাকিত্ব, মানসিক চাপ এবং নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

আপডেট সময় : ০৮:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬