ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কদমতলীতে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পূর্ব শত্রুতার জের ধরে সামসুউদ্দিন খান (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিএনপির ৬৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এবং মাতুয়াইল মেডিকেল ইউনিটের সভাপতি। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কদমতলীর মাতুয়াইল মেডিকেল রোডের শামিমবাগ এলাকার ৬ নম্বর গলির কালভার্টের ওপর এই হামলার ঘটনা ঘটে।

আহতের স্ত্রী শামসুন্নাহার মুন্নি জানান, বাসা থেকে বের হওয়ার পরপরই শামিমবাগ কালভার্ট এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা শামীম, ইমরান ও রাকিব (২৭) তার স্বামীর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তিনি দাবি করেন, তার স্বামী বিএনপির রাজনীতির পাশাপাশি হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত শামীম বিভিন্ন সময় তার স্বামীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ায় এর আগেও তাদের রড-সিমেন্টের দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়। এছাড়া বিভিন্ন স্থানে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছুরিকাঘাতে আহত সামসুউদ্দিন খানকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

কদমতলীতে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

আপডেট সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬