ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা: পারেদেসের অবসর ভাবনা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের জাতীয় দল নিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরাজয়ের বেদনা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, ফাইনালে স্পেনই ছিল সেরা দল এবং শিরোপার যোগ্য দাবিদার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারেদেস জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যাবেন কিনা, তা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার বলেন, ‘আমি জানি না, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় আছি কি না। এটা এমন একটি বিষয়, যেটা সময় নিয়ে ভাবতে হবে।’

বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের যন্ত্রণা সহজে ভুলতে পারবেন না বলেও জানান তিনি। ‘যা হয়েছে, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা অসাধারণ কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনাল হারার কষ্ট অনেক দিন থাকবে। কারণ, আমরা আবারও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।’

পারেদেস মনে করেন, এই আর্জেন্টিনা দলের বর্তমান কাঠামো ধরে রাখাও সহজ হবে না। তার ভাষায়, ‘এই পর্যায়ের পারফরম্যান্স ধরে রাখা এবং এই দলটাকে একইভাবে এগিয়ে নেওয়া খুব কঠিন হবে। অনেক খেলোয়াড়ের সামনে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। অনেক কিছু ভেবে-চিন্তে, শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

২০২১ সালে কোপা আমেরিকা দিয়ে শুরু হওয়া সফল অধ্যায়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘এটা ছিল অসাধারণ এক যাত্রা। আমরা গুরুত্বপূর্ণ অনেক শিরোপা জিতেছি। বিশ্বকাপেও এমন একটি দল ছিলাম, যেখানে মানুষ নিজেদের চাওয়া খুঁজে পেয়েছে। এই দিক থেকে আমি গর্বিত।’

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রেফারিং, ভিএআর এবং নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা হলেও সেসব বিতর্কে গুরুত্ব দিতে চাননি পারেদেস। বরং প্রতিপক্ষের কৃতিত্বই তুলে ধরেছেন তিনি। ‘বিশ্বকাপের আগে, বিশ্বকাপ চলাকালে এবং পরে অনেক কথাই হয়েছে। কিন্তু সত্যিটা হলো, আমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছি। তবে ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা এই শিরোপার যোগ্য বিজয়ী।’

পারেদেসের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ, লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার এবং কয়েকজন সিনিয়র ফুটবলারের সিদ্ধান্ত—সব মিলিয়ে আলবিসেলেস্তেদের সামনে শুরু হতে পারে নতুন এক অধ্যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা: পারেদেসের অবসর ভাবনা

আপডেট সময় : ০৮:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬