ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে বিএনপি ব্যর্থ: হাসনাত আবদুল্লাহ; মাদক নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (এমপি) অভিযোগ করেছেন যে, বিএনপি ক্ষমতায় থাকাকালে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি তারা একজনকেও চাকরি দিতে পারেনি।

শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভয়নগর উপজেলা নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু যারা জনগণের কাছে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা পূরণ করতে পারেনি। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পর মাদকবিরোধী অভিযান শুরুর ঘোষণা দিলেও সেই অভিযান আর শুরু হয়নি। উল্টো অভিযোগ উঠেছে যে, মন্ত্রীর নিজের এলাকা দিয়েই বাংলাদেশে মাদক সরবরাহ করা হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি) এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় যশোর জেলা ও স্থানীয় এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে বিএনপি ব্যর্থ: হাসনাত আবদুল্লাহ; মাদক নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা

আপডেট সময় : ১০:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬