যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত দেশটির জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। একটি সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, এই ইস্যুতে তার জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। ওয়াশিংটন পোস্ট পরিচালিত এই জরিপে, ট্রাম্পের ইরান-সংঘাত মোকাবিলায় তার নীতির প্রতি নেট অনুমোদন দাঁড়িয়েছে মাইনাস ৪০। সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এন্টেন এই ফলাফলকে ‘ঐতিহাসিকভাবে অত্যন্ত অজনপ্রিয়’ বলে অভিহিত করেছেন।
জরিপ অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে সামরিক অভিযানের প্রতি জনসমর্থন ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এই অভিযানের প্রতি জনসমর্থনের হার আধুনিক যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই জরিপের ফলাফল ইঙ্গিত দেয় যে, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন জনগণের মধ্যে বিরোধিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
রিপোর্টারের নাম 




















