ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি: রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগকারী মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান। সজীব ভূঁইয়া তার পোস্টে মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাকে গ্রেপ্তারের আহ্বান জানান।

এর আগে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর দেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ গ্রহণ করেছিলেন, যা প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে। এই সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি: রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ

আপডেট সময় : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬