ইসলামের আবির্ভাবের পর অল্প সময়ের মধ্যেই বাংলা-ভারত-পাকিস্তান উপমহাদেশে মুসলিম বিশ্বের সঙ্গে যোগাযোগের সূত্রপাত ঘটে। স্বয়ং রাসুলুল্লাহ (সা.)-এর যুগ থেকেই ব্যবসা-বাণিজ্য, দাওয়াত ও তাবলিগের মাধ্যমে এই ভূখণ্ডে ইসলামের বার্তা পৌঁছাতে শুরু করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামের আগমন এই অঞ্চলের ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় রচনা করেছে। তাঁদের বরকতময় উপস্থিতিতে এই উপমহাদেশে ইসলাম কেবল একটি ধর্ম হিসেবেই পরিচিতি লাভ করেনি, বরং একত্ববাদ, ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিকতার নতুন এক দিগন্ত উন্মোচন করেছিল। তাঁদের আদর্শ, চরিত্র ও দাওয়াতের অক্লান্ত মেহনতের ধারাবাহিকতায় এই বিস্তীর্ণ জনপদের অনেকাংশ ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয় এবং পরবর্তীকালে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হওয়ার ভিত্তি স্থাপিত হয়।
ইসলামের আগমনের মাত্র চার বছর পর, ১৫ হিজরি সনে খলিফা উমর (রা.)-এর শাসনামলে উপমহাদেশের সঙ্গে সাহাবিদের প্রত্যক্ষ যোগাযোগের সূচনা হয়। সে বছর তিনি উসমান ইবনে আবুল আসকে বাহরাইন ও ওমানের গভর্নর নিযুক্ত করেন। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি তাঁর ভাই হাকাম ইবন আবুল আসকে একটি সেনাদলের নেতৃত্ব দিয়ে ভারতের থানা ও ভারুচ বন্দরের দিকে প্রেরণ করেন। অন্যদিকে, তাঁর আরেক ভাই মুগীরা ইবনে আবুল আস সাকাফিকেও একটি সেনাদলসহ দেবলের (বর্তমান করাচি, থাট্টা ও লাহারি বন্দর) দিকে পাঠানো হয়েছিল।
তবে, এই অভিযানগুলো ছিল মূলত সীমিত পরিসরের সামরিক মহড়া, কোনো স্থায়ী বিজয় অভিযান বা পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। এ কারণেই ইতিহাসের অনেক গ্রন্থে এসব ঘটনার বিস্তারিত বিবরণ সেভাবে পাওয়া যায় না। একইভাবে, বেলুচিস্তান, সিন্ধু ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলেও সাহাবায়ে কেরামের আগমনের কথা বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে, যার অন্যতম প্রমাণ ‘ওয়ারুদে মাসউদ’ গ্রন্থ।
নিম্নে ইসলামের বিভিন্ন যুগে ভারতবর্ষে আগমনকারী সাহাবায়ে কেরামের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো:
আলী ইবনে আবু তালিবের শাসনকাল
খলিফা উসমানের শাহাদাতের পর আলী ইবনে আবু তালিব (রা.) খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর খিলাফতকাল প্রায় ৪ বছর ৯ মাস স্থায়ী হয়েছিল। ৪০ হিজরির ১৭ রমজানে তাঁর শাহাদাতের মধ্য দিয়ে রাশিদিন খলিফাদের শাসনকাল সমাপ্ত হয় এবং মুসলিম বিশ্বের শাসনের দায়িত্ব উমাইয়া রাজবংশের হাতে চলে যায়। যদিও তাঁর শাসনকাল অভ্যন্তরীণ অস্থিরতা ও রাজনৈতিক সংকটে পরিপূর্ণ ছিল, তবুও মুসলিম রাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে…
রিপোর্টারের নাম 

























