ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কঠোর নজরদারি: বাড়িতে তল্লাশি ও সতর্কীকরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত আন্দোলন দমনে পুলিশ কঠোর নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফোন ও মেসেজ পাঠানোর পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতেও বাধ্য করা হচ্ছে।

শহরের প্রধান মেট্রো স্টেশন ও রেলপথের প্রবেশমুখে পুলিশ সদস্যরা সন্দেহভাজনদের শনাক্ত করে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। পূর্বে আটক হওয়া ব্যক্তিদের তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে সড়কে তল্লাশির সময় তাদের দ্রুত শনাক্ত করা যায়। পুলিশ বলছে, তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এড়াতে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা, চাকরি ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা করতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে, আইনজীবী ও অধিকারকর্মীরা পুলিশের এই ধরনের নজরদারি এবং বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টিকে ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করেছেন।

দিল্লিতে সিজেপি নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কঠোর নজরদারি: বাড়িতে তল্লাশি ও সতর্কীকরণ

আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬