ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং বিশেষ জজ আদালত পৃথকভাবে এই মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০২০ সালে যুবক মেহেদী মোস্তফাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে নাজিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ২০১১ সালে দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামে মা হাজেরা বেগম ও মেয়ে নাসরিন আক্তারকে হত্যার দায়ে সোহরাব হোসেন নামে অপর এক আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেন বিশেষ জজ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। তবে দেলদুয়ারের মা-মেয়ে হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১২:০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬