ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিএসটিআইয়ের অভিযানে মানহীন ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশের চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় এসব পণ্য বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। সংস্থাটি জানিয়েছে, পণ্যগুলোতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানমাত্রার চেয়ে কম উপাদান পাওয়া গেছে।

বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এবং নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। পরীক্ষা অকৃতকার্য হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস প্রতিষ্ঠানের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ-এর বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে অতিরিক্ত ‘টোটাল মিল্ক সলিড নন ফ্যাট’ এবং অলিভ বাংলাদেশ-এর লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ও অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব। এছাড়া, ডেকো ফুডস-এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের ‘সফট ড্রিংক পাউডার’-এ ভিটামিন ‘সি’ কম পাওয়া গেছে।

বিএসটিআই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে প্রত্যাখ্যান পত্র পাঠিয়েছে। একই সঙ্গে, পণ্যের লাইসেন্স নবায়ন বা নতুন করে অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসটিআই দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে এই পণ্যগুলো অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা সংস্থাটি নিবিড়ভাবে তদারকি করবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বিএসটিআইয়ের অভিযানে মানহীন ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

আপডেট সময় : ১০:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬