ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ট্রেনে রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধরের অভিযোগ উঠেছে টিটিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দীন জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফেরার পথে তিনি দেখেন টিটিরা যাত্রীদের কাছ থেকে কোনো রসিদ ছাড়াই টাকা নিচ্ছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদ করলে ৬-৭ জন টিটি তাকে দুই বগির মাঝখানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে এবং জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় তার চশমা ভেঙে যায় এবং তিনি গুরুতর লাঞ্ছিত হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘটনায় চার দফা দাবি পেশ করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—অভিযুক্তদের সশরীরে উপস্থিত করা, স্থায়ী বহিষ্কার, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ প্রদান। এছাড়া সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬