ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ১০৬৯

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। সব মিলিয়ে, গত ২৪ ঘণ্টায় হামে নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ৬৯ জন। সরকারি হিসেবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে হামে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর, এবং বাকি ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ১৪৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ১৮ হাজার ৫৭০ শিশু। নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৫৭৮ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২৬ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৫৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে সিলেট বিভাগের ৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৫৮ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৯০ জন নিশ্চিত হামের রোগী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক মেজর মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ১০৬৯

আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬