নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় ব্যবহার অনুপযোগী লুব অয়েল বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। কারখানার বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আতিকুর রহমান খানের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে প্রায় কোটি টাকা মূল্যের মালামাল বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে।
কারখানা সূত্রে জানা গেছে, গত রোববার ১৮৯টি ড্রামে রাখা প্রায় ৩৭ হাজার ৮০০ লিটার লুব অয়েল তিনটি ট্রাকে করে বাইরে নেওয়ার চেষ্টা করা হয়। তবে উন্মুক্ত টেন্ডার বা ই-জিপি প্রক্রিয়া অনুসরণ না করে এসব মালামাল সরানো হচ্ছে—এমন অভিযোগে স্থানীয় ঠিকাদাররা বাধা প্রদান করেন। উত্তেজনাকর পরিস্থিতির মুখে মালামালগুলো পুনরায় কারখানার ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অভিযুক্ত মহাব্যবস্থাপক আতিকুর রহমান খান অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই ঢাকা মিন ওয়েলস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় ঠিকাদারদের দাবি, সরকারি ক্রয়বিধি তোয়াক্কা না করে অত্যন্ত গোপনীয়তার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তারা স্বচ্ছতার স্বার্থে পুনরায় জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে টেন্ডার আহ্বানের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















