ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: গত ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, ৩৭২ আক্রান্ত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এর আগের দিন রোববার একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৪৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে ১০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৩৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৬০৫ জন বরিশাল বিভাগে। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা: বিশ্বজুড়ে বাড়ছে কড়াকড়ি

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: গত ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, ৩৭২ আক্রান্ত

আপডেট সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬