ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গজারিয়ার পলিটেকনিক শিক্ষার্থী শহীদ মেহেদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী জুলাই বিপ্লবের শহীদ মেহেদীর স্মরণে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া তার সন্তানের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রার সৈয়দ মো. শাকিলের সঞ্চালনায় ও অধ্যক্ষ ইঞ্জি. মামুন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ, আমার দেশ ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন এবং জিস্ট পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ রিফাত শিকদার।

এ সময় প্রধান অতিথি ও শহীদ মেহেদীর পিতা সানাউল্লাহ মিয়া বলেন, আমার সন্তান মেহেদী ‘জুলাই বিপ্লব ২৪’-এর আন্দোলনে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকার পাইনাদী সিদ্ধিগঞ্জ পয়েন্টে যৌথবাহিনীর গুলিতে শহীদ হয়। সে ছিল গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির একজন মেধাবী শিক্ষার্থী। তার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখা। কিন্তু ফ্যাসিবাদী শক্তির দোসর যৌথ বাহিনীর বুলেটের আঘাতে তার মস্তিষ্ক বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। তিনি শহীদ মেহেদীসহ জুলাই বিপ্লব ২৪-এর নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চরমে: ১০ম রাতেও মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

গজারিয়ার পলিটেকনিক শিক্ষার্থী শহীদ মেহেদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬