ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কালিয়াকৈরে শাহ সুফি আবুল হোসেনের ৩৩তম ওফাত দিবস পালিত

গাজীপুরের কালিয়াকৈরে পীরে কামেল মাওলানা শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরীর ৩৩তম ওফাত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আজ ২০ জুলাই শনিবার তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলার গাউসুল আজম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, কিয়াম, ধর্মীয় আলোচনা, বিশেষ দোয়া ও তবারক বিতরণ। এ ছাড়া মরহুমের ভক্ত ও অনুসারীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরীর পিতা শায়েখ শাহ সুফি আবুল হোসেন আল কাদরী ১৯৯৩ সালের ২০ জুলাই ইন্তেকাল করেন। তাঁর অনুসারীরা প্রতি বছর এই দিনটিকে ওফাত দিবস হিসেবে পালন করে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

কালিয়াকৈরে শাহ সুফি আবুল হোসেনের ৩৩তম ওফাত দিবস পালিত

আপডেট সময় : ১২:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬