ইরানের দক্ষিণ উপকূলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই চালকবিহীন বিমানটিকে ধ্বংস করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে ঠিক কোন এলাকায় বা কখন এই ঘটনাটি ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত ড্রোনটি ছিল ‘এলইউকাস’ (LUCAS) মডেলের একটি স্বল্পমূল্যের আক্রমণাত্মক কামিকাজে ড্রোন। এই ধরনের ড্রোন সাধারণত লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেও ধ্বংস হয়ে যায়। তেহরানের দাবি, চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র এই বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করে আসছে।
ইরানের পক্ষ থেকে ড্রোন ভূপাতিতের এই জোরালো দাবি করা হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষ কোনো সূত্র থেকেও এই খবরের সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 
























