ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণে বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় নাগরিকদের অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক বাধায় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

সোমবার (২০ জুলাই) বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা।

বিষয়টি নজরে আসা মাত্রই তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির আওতাধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে কঠোর বাধা প্রদান করলে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা উক্ত স্থান ত্যাগ করে।

তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সীমানাসংক্রান্ত যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫ হাজার ২৭৮; আহত ১৬ হাজারেরও বেশি

সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণে বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

আপডেট সময় : ০৩:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬