ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পটিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবু জাফর (৫৫) উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বানীগ্রাম এলাকার বাসিন্দা। সোমবার ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু জাফরের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি বাধ্যবাধকতা ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫ হাজার ২৭৮; আহত ১৬ হাজারেরও বেশি

পটিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬