ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করে সংগঠনটির স্থানীয় শাখা।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ ও সেক্রেটারি এ বি এম সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের সেবা করা একটি বড় মানবিক দায়িত্ব। সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা করার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ৫ হাজার ২৭৮; আহত ১৬ হাজারেরও বেশি

কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬