ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আইনজীবীদের পেশাগত নিষ্ঠার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

দেশের অধিকাংশ আইনজীবীর মধ্যে মামলার প্রতি যথাযথ দায়বদ্ধতা ও পেশাগত সততার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, একজন আইনজীবীর কাছে বিচারপ্রার্থীরা অনেক বড় আশা নিয়ে আসেন। কিন্তু বর্তমানে অনেক আইনজীবীর মধ্যে পেশার প্রতি সেই একাগ্রতা দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আইনজীবীরা প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই আদালতে উপস্থিত হন, যা অনভিপ্রেত। তিনি মনে করিয়ে দেন যে, মক্কেলের প্রতি সুবিচার করা আইনজীবীদের আইনি ও নৈতিক দায়িত্ব।

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মজীবন স্মরণে আয়োজিত এই সভায় প্রধান বিচারপতি আরও বলেন, জমির উদ্দিন সরকার প্রতিটি মামলা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করতেন। বর্তমান প্রজন্মের আইনজীবীদের উচিত তার মতো পেশাদারিত্ব বজায় রাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ায় অনলাইন প্রতারণার ভয়াবহ বিস্তার: এক বছরে ক্ষতি ১১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আইনজীবীদের পেশাগত নিষ্ঠার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬