ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও আইনি শর্ত ভঙ্গের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লাইসেন্সের শর্ত অনুযায়ী বিভিন্ন আইন ও বিধিবিধান পালনে ব্যর্থ হওয়া এবং আদালতে ফৌজদারি অভিযোগপত্র গৃহীত হওয়ায় এই সংস্থাগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল হওয়া এজেন্সির তালিকায় ইউনিক ইস্টার্ন, অরবিটাল এন্টারপ্রাইজ, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনালসহ বেশ কিছু পরিচিত প্রতিষ্ঠানের নাম রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন ২০১৩ এবং সংশোধিত ২০২৩ সালের আইন অনুযায়ী এসব এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শ্রমিকদের হয়রানি বন্ধে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আপডেট সময় : ০৮:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬