ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা বড় চ্যালেঞ্জ: নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এ কারণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়া অপরিহার্য। বিশেষ করে গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের সম্প্রসারণে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ভয়েস অব ডেভেলপমেন্ট: ব্রিজিং ডায়ালগস, পলিসিজ অ্যান্ড পার্টনারশিপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপ প্রোগ্রাম (এনডিপি) এই কর্মশালার আয়োজন করে।

জ্বালানি প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ইরান-ইসরায়েল যুদ্ধের পর জ্বালানির বৈশ্বিক বাজার কোন দিকে মোড় নেবে, তা বলা কঠিন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি অন্যতম সম্ভাবনাময় খাত। যদিও বর্ষাকালে দেশে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় না, তারপরও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

গ্রামীণ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এনজিওগুলোর ভূমিকার ওপর জোর দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যদি এনজিওগুলো গ্রামের বাড়িগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করে এবং মাস শেষে নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুতের মূল্য আদায় করে, তাহলে গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের কভারেজ উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে এটি এনজিওগুলোর জন্যও একটি লাভজনক উদ্যোগ হবে।

বর্তমানে জীবাশ্ম জ্বালানি কেনা কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই মাসে জ্বালানি আমদানিতে সরকারের প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। এই চাপ কমাতে হলে গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে এনজিওগুলো এগিয়ে এলে গ্রামীণ উন্নয়নও ত্বরান্বিত হবে।

দেশে গ্যাসের সংকট দিন দিন বাড়ছে এবং গ্যাসলাইনগুলোতে চাপ প্রতিনিয়ত কমছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের ঘাটতি মেটাতে বাংলাদেশ এখন এলএনজি আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু বিশ্ববাজারে এলএনজির দামও ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় সাত লাখ অনুপস্থিতি ও শিক্ষার্থী ঝরে পড়ার সংকট

বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা বড় চ্যালেঞ্জ: নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬