ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানালেন রাহুল গান্ধী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনায় কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে এই ধরনের দমন-পীড়নকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন তিনি। রাহুল গান্ধী বলেন, তরুণরা কোনো অপরাধী নয়; তাদের ওপর লাঠিচার্জ করা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।

প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট অভিমুখে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় দিল্লি পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এই ঘটনার পর এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি যুবসমাজের ক্ষোভের কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ায় অনলাইন প্রতারণার ভয়াবহ বিস্তার: এক বছরে ক্ষতি ১১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের তীব্র নিন্দা জানালেন রাহুল গান্ধী

আপডেট সময় : ১০:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬