ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মস্কো লক্ষ্য করে চার শতাধিক ড্রোন হামলা, অধিকাংশই প্রতিহতের দাবি রুশ কর্তৃপক্ষের

গতকাল রাতে রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে চার শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি দাবি করেছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোনকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ইউক্রেন থেকে এই বিপুল সংখ্যক ড্রোন মস্কো অঞ্চলের দিকে আসে। মস্কোর মেয়র আরও জানান, প্রায় ৮৫টি ড্রোন মস্কোর আকাশে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো দূরবর্তী এলাকায় প্রতিহত করা হয়েছে।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের জবাবেই এই অভিযানগুলো চালানো হচ্ছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো অঞ্চলে বিস্ফোরণে তিন বিদেশিসহ মোট ছয়জন আহত হয়েছেন। ডোমোদেদোভো হাসপাতালের বরাত দিয়ে তাস আরও জানায়, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক। তবে, এই বিস্ফোরণগুলো সরাসরি ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি। ডোমোদেদোভো মস্কোর দক্ষিণে অবস্থিত এবং এখানে মস্কোর অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদনপুর-ভুলতা সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন কাজ, দুর্ঘটনার আশঙ্কা

মস্কো লক্ষ্য করে চার শতাধিক ড্রোন হামলা, অধিকাংশই প্রতিহতের দাবি রুশ কর্তৃপক্ষের

আপডেট সময় : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬