পুনরায় ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকার কাছে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩:৪৩) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৮ কিলোমিটার (প্রায় ৫ মাইল)। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ৫ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
রিপোর্টারের নাম 

























