জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ জর্ডানের আকাবা আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই সতর্কবার্তায় জানানো হয়, নির্দিষ্ট ও নির্ভরযোগ্য নিরাপত্তা হুমকির কারণে স্থানীয় কর্তৃপক্ষ এই এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের স্থানীয় প্রশাসনের সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া জর্ডানের বিভিন্ন সামরিক ঘাঁটি এলাকাগুলোতেও যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি জর্ডানে মার্কিন সামরিক অবস্থানে ড্রোন হামলায় সেনাসদস্য হতাহত হওয়ার পর থেকে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক পাল্টা-পাল্টি হামলার প্রেক্ষাপটে জর্ডানে থাকা পশ্চিমা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রিপোর্টারের নাম 























