ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের নির্দেশনা না মানায় ৪ জাহাজে ‘দুর্ঘটনা’

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় চারটি বাণিজ্যিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজগুলো আন্তর্জাতিক রুট ছেড়ে ইরানের উপকূলঘেঁষা অনিরাপদ পথ ব্যবহারের চেষ্টা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার শিকার হওয়া দুটি জাহাজ মাঝপথে থেমে যেতে বাধ্য হয় এবং অন্য দুটি জাহাজ ওই পথে অগ্রসর হতে অস্বীকৃতি জানায়। আইআরজিসি আরও অভিযোগ করেছে, সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের নেভিগেশন ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দিয়েছিল এবং বারবার দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করেছে। তবে দুর্ঘটনার প্রকৃতি বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তেহরান প্রকাশ করেনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেল, গ্যাস ও সারবাহী সব জাহাজকে ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহারের জন্য কড়াকড়ি আরোপ করেছে দেশটি। তেহরানের দাবি, বৈশ্বিক জ্বালানি রপ্তানির এই গুরুত্বপূর্ণ জলপথে তাদের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং নির্দেশনা অমান্য করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এর আগে ওয়াশিংটনের সাথে এক সমঝোতার পর থেকেই তেহরান এই জলপথে তাদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

হরমুজ প্রণালিতে ইরানের নির্দেশনা না মানায় ৪ জাহাজে ‘দুর্ঘটনা’

আপডেট সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬