ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। সংস্থাটির দাবি, মার্কিন বাহিনীর একাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি প্রকল্প এলাকায় আঘাত হেনেছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে একটি উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তবে হামলায় প্রকল্পের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্প হিসেবে বিবেচিত। ২০২২ সালে বড় পরিসরে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























