বিগত দুই দশকেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের তিনটি সংঘাতে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ও ইরাক থেকে শুরু করে বর্তমানের ইরান সংকট—প্রতিটি ক্ষেত্রেই মার্কিন প্রেসিডেন্টরা দাবি করেছিলেন যে, তাদের বিপুল সামরিক শক্তি দ্রুত বিজয় নিশ্চিত করবে। তবে বাস্তবে দেখা গেছে, সামরিক শক্তিতে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হলেও তা দীর্ঘস্থায়ী রাজনৈতিক সাফল্যে রূপ নিতে ব্যর্থ হয়েছে।
জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক পিটার বার্গেনের মতে, যুদ্ধের শুরুতে শত্রুকে ঘায়েল করতে যুক্তরাষ্ট্র সফল হলেও যুদ্ধ-পরবর্তী শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় তারা ধারাবাহিকভাবে অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য বিশ্লেষক পল সালেম মনে করেন, ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক শক্তির ওপর মাত্রাতিরিক্ত নির্ভর করে। এই বৈপরীত্যের কারণেই ইরাক ও আফগানিস্তানের মতো ইরানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না।
রিপোর্টারের নাম 























