ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বীপ কেশমের উপকণ্ঠের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। দ্বীপটির উপকণ্ঠের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দ্বীপটিতে থাকা সংবাদদাতার বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। তবে, এই ঘটনার বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠের একটি স্থানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। তবে, প্রাথমিক তথ্যানুসারে এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি এবং আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রিপোর্টারের নাম 























