ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির গভীর দায়বদ্ধতা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না।

গত রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বুলু বলেন, দেশকে এগিয়ে নিতে জনগণ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভিত্তিমূল্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই উল্লেখ করে বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ত্যাগের সঙ্গে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। শেখ মুজিবুর রহমানের বাকশাল ও একনায়কতন্ত্র কায়েমের সিদ্ধান্তই তার পতনের কারণ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা খাতের সমালোচনা করে বুলু বলেন, বিগত সময়ে অটো পাস ও জিপিএ-৫ দেওয়ার যে সংস্কৃতি চালু করা হয়েছিল, তা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এর প্রমাণস্বরূপ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বরও অর্জন করতে পারেনি। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমি মাদক সম্রাট নই, ষড়যন্ত্রের শিকার’—সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু

আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬