ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

জর্ডানে মার্কিন সামরিক অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় আরও এক মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। চলমান সংঘাতে এ নিয়ে মোট ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে। পেন্টাগন জানিয়েছে, ইরানের হামলায় আহত চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল, যাদের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। নিহত সেনাদের পরিচয় তাদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত প্রকাশ করা হবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই ঘোষণার পর নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা অব্যাহত রাখে, তবে তাদের ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খামেনি আরও বলেন, আমেরিকান শত্রু যুদ্ধ উসকে দিয়ে তার পরিণতি বয়ে আনার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ইরানি জাতি এবং প্রতিরোধ অক্ষের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে।

সর্বশেষ এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, টানা সপ্তম রাতের মতো তারা ইরানে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার এবং নৌ-সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান পাল্টা হামলা চালিয়ে কুয়েত, ইরাক, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে। ইরানের হামলায় কুয়েতে একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র এবং একটি তেল স্থাপনার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

আপডেট সময় : ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬