বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ৫৩ হাজার টনের বেশি প্রাইম স্টিল বিলেট নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে। সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করে গত শনিবার ‘এমভি জাহান ব্রাদার্স-২’ নামের এই জাহাজটি বন্দরে পৌঁছায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশাল পরিমাণ পণ্য গোয়াদর বন্দরে সাময়িকভাবে খালাস ও সংরক্ষণ করা হবে। পরবর্তীতে এই পণ্যগুলো অন্য একটি জাহাজে করে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।
গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ এই ঘটনাকে বন্দরের সাফল্যের একটি অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আঞ্চলিক নানা প্রতিকূলতা সত্ত্বেও গোয়াদর বন্দর তার বাণিজ্যিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে এবং নিজেকে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 

























