ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুই সেতুর মাঝখানের খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী বাসে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাসটির সামনের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই শুরু হবে প্রতিরোধ’: নাহিদ ইসলাম

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

আপডেট সময় : ০১:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬