ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কাপ্তাই লেকে নিখোঁজ বিএনপি নেতা মাসুদের সন্ধান মেলেনি দুদিনেও, উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী

রাঙামাটির কাপ্তাই লেকে নিখোঁজ হওয়ার দুই দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদের। ৫৩ বছর বয়সী মাসুদ ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কেপিএম কাপ্তাইয়ের একজন অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার সকালে বিলাইছড়ির ফারুয়া এলাকা থেকে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পর তিনি নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, কাপ্তাই লেকের গর্জনটিলা এলাকায় তার নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া গেলেও মাসুদের কোনো হদিস মেলেনি। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ‘বানৌজা শহীদ মোয়াজ্জম’ ঘাঁটির একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। গভীর লেকে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পরও এখন পর্যন্ত তার কোনো কূলকিনারা পাওয়া যায়নি।

নিখোঁজ মাসুদের সন্ধানে স্থানীয় বিএনপি ও তার পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের আগ পর্যন্ত তাদের এই বিশেষ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই শুরু হবে প্রতিরোধ’: নাহিদ ইসলাম

কাপ্তাই লেকে নিখোঁজ বিএনপি নেতা মাসুদের সন্ধান মেলেনি দুদিনেও, উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী

আপডেট সময় : ০২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬