ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল: ইতিহাস নাকি নতুন যুগের সূচনা? আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই জানা যাবে, আগামী চার বছরের জন্য ফুটবল বিশ্বের সেরা দল কোনটি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন দর্শনের দুই পরাশক্তি—লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবং লুইস দে লা ফুয়েন্তের স্পেন। বিশ্বকাপের পেছনের সাত ম্যাচে যে মান, মেজাজ ও আকর্ষণীয় ফুটবল খেলেছে এই দুটি দল, তাতে ফাইনালের জন্য তারা পুরোপুরি যোগ্য দাবিদার।

আজ রাতের এই ফাইনাল কেবল একটি ট্রফির লড়াই নয়, এটি ইতিহাসের সঙ্গে বর্তমানের, আবেগের সঙ্গে নিয়ন্ত্রণের, হার না মানার জেদি একটি দলের সঙ্গে সুন্দর সিস্টেম মেনে চলা দলের ফুটবল যুদ্ধ। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের সম্ভাব্য শেষ রাত, অন্যদিকে লামিনে ইয়ামালের শুরু হতে যাওয়া এক নতুন যুগ। এই ফাইনাল কেবল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করবে না, হয়তো বা ফুটবলের ভবিষ্যতের দিকনির্দেশনাও ঠিক করে দেবে।

এবারের ফাইনাল ঘিরে আরও একটি অদ্ভুত প্রেক্ষাপট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়নদের মধ্যকার ফিনালিসিমা ফুটবল লড়াইটা এ বছর হয়নি। তাই দুই মহাদেশের সেরা দল প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে সরাসরি বিশ্বকাপের সিংহাসনের লড়াইয়ে। এই স্বীকৃতি অর্জনের জন্য বিশ্বকাপ ফুটবলের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে?

কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা—এরপর আরেকটি বিশ্বকাপ। জিততে পারলে টানা চারটি বড় আন্তর্জাতিক শিরোপা জেতা প্রথম দেশ হবে আর্জেন্টিনা। একই সঙ্গে ইতালি ও ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপ জেতা মাত্র তৃতীয় দেশ হবে তারা। কিন্তু আর্জেন্টিনার এই সম্ভাবনা এবং সাফল্যের পথে ক্রসচিহ্ন এঁকে আজকের রাতটা কেবল নিজেদের করার শপথ নিয়েছে স্পেনও। তাই লড়াইটা জমবে বেশ!

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠার পথ মোটেও মসৃণ ছিল না। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়, মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ জিতে ফেরা, আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পগাঁথা—প্রতিটি ধাপ যেন তাদের আরও পোক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনাল: ইতিহাস নাকি নতুন যুগের সূচনা? আজ রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন

আপডেট সময় : ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬