রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার চর্চা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, সাংবাদিকতাকে কেবল পেশা হিসেবে নয়, সমাজ ও রাষ্ট্রকে জানার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























